সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা জানান = কুমিল্লা: ==========
কুমিল্লার চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়া'র ৮২ তম জন্মদিন যথাযথভাবে উদযাপন করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ মজুমদার, অ্যাডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, আক্তার হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি গাজী শহিদ, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা কৃষকলের সভাপতি শাহ আলম, পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল অনিক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com