চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চুরির মামলার এক এজাহারভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্প-২১ এর এ/২ ব্লকে অভিযান চালিয়ে মো. ইসমাঈল (১৯) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএন সূত্র জানায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/১ ব্লকের ব্লক মাঝি মো. রফিকের বসতঘরে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা চুরি করে প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং ১৫ হাজার টাকা নগদ নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে টেকনাফ থানায় ১২ আগস্ট মামলা (নং-৫০) দায়ের করা হয়।

মামলার তদন্তে বাদীর সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে টেকনাফ থানার জিআর নং-৬৬১, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় মামলা রয়েছে।

এপিবিএন জানায়, ঘটনাটি ক্যাম্প ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন