কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সমবায় হজ ট্রাভেলসের হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬
​কুমিল্লায় পবিত্র হজ পালনকারী হাজীদের নিয়ে এক বর্ণাঢ্য হজ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নগরীর ঢুলিপাড়াস্থ ফান টাউনে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট হজ এজেন্সি ‘সমবায় হজ ট্রাভেলস এন্ড ট্যুরস’ (কেটিসিসিএ লিঃ)।
​২০২৬ সালস এই এজেন্সির মাধ্যমে বিড়ত বছরে পবিত্র হজব্রত পালনকারী হাজীদের সম্মানার্থে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যান ব্রাইট গ্রুপ, ঢাকা-এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন মিন্টু। সভাপতিত্ব করেন কেটিসিসিএ লিঃ-এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লার জেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ সালমান ইকবাল। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্যান ব্রাইট ট্রাভেলস প্রাঃ লিঃ।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং হামদ-না’ত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্যে এজেন্সির পক্ষ থেকে আগত হাজীদের অভিনন্দন জানানো হয় এবং হজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে “হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনে সমবায় হজ ট্রাভেলস যে ভূমিকা পালন করেছে তা প্রশংসনীয়। হাজীদের এই মিলনমেলা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
​সভাপতির বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ সালমান ইকবাল এজেন্সির সেবার মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং হাজীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেটিসিসি এ লিঃ এর সাবেক চেয়ারম্যা্ন আমিসুল হক, সাবেক ভাইস চেয়ারম্যৗান হাজী ইয়াসিন আহমেদ, কেটিসিসি এ লিঃ এর বিনা প্রতিদ্বন্দিতায় হবু চেয়াপরম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের, এডভোকেট আখতার হোসাইন, অধ্যাপিকা রোখসানা আক্তারসহ আরো অনেকে।
​অনুষ্ঠানে উপস্থিত হাজীরাও তাদের হজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং সমবায় হজ ট্রাভেলসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আবদুল করিম। পরে উপস্থিত অতিথিদের মধ্যে লটারীর মাধ্যমে উমরা হজ্ব পালনের বিশেষ টিকিট প্রদান করা হয়। পরে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন