নাঙ্গলকোটে অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার- ১

সিটিভি নিউজ।। ‎মজিবুর রহমান মোল্লা‎ নাঙ্গলকোট সংবাদদাতা জানান =============‎কুমিল্লার নাঙ্গলকোটে একটি পরিত্যাক্ত বাড়ীর জঙ্গল থেকে মেহেদী হাসান নামক এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সবুজ নামক একজনকে প্রেফতার করেছেন। সে উপজেলার পাটোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে।

‎জানা যায়, উপজেলার পাটোয়ার গ্রামের মরহুম ইব্রাহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮) গত ৭আগস্ট অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৮ আগস্ট তার মা কুসুম

‎বেগম নাঙ্গলকোট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। বুধবার আদ্রা ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ীর জঙ্গল থেকে মেহেদীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঐ স্হান থেকে পুলিশ অটোরিক্সার চাবি এবং মেহেদীর পরিধেয় বস্ত্র উদ্ধার করেন। এব্যাপারে মেহেদীর মামা শাহআলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সবুজকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে পাঠায়।

‎নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সমর বড়ুয়া জানান, এ ঘটনায় সবুজ নামক একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন