কুমিল্লায় ৫ দিনব্যাপী আবাসন মেলা-২০২৬ এর উদ্বোধন

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:====================ভাইয়া হাউজিং লিঃ এর আয়োজনে পাঁচ দিনব্যাপী “আবাসন মেলা কুমিল্লা-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধায় কুমিল্লা টাউন হল মাঠে ব্রিগেডিয়ার (অব.) আনোয়ার সাদাত আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম,
কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন,
এক্সিকিউটিভ ডিরেক্টর
মোহাম্মদ ফুয়াদ,ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফরহাদ উদ্দিন,জেনারেল ম্যানেজার মাহফুজুল হাসান হিরন।

প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বলেন,
সবার জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসনের সুযোগ তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠান উপস্থাপন ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আশিফা শিকদার অ্যানি। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন