কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ

সিটিভি নিউজ।। কালীগঞ্জ ঝিনাইদহ মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি:====================
শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন, আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিয়ার রহমান, বিএনএসকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,হুমায়ুন কবির সোহাগ বিবিএফ এর প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
হিরো উমেন স্কলারশীপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৫ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ৬ মাসের ৩হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে ৬ মাসের ৩হাজার ৬শ টাকা প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=