সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি =====================
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মোঃ তাসনিম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।১২ আগস্ট দেবাগত রাতে উপজেলার রাকড়া গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় তাসনিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তাসনিম (৩৫) কালীগঞ্জ উপজেলার রকড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com