অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========================
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অভিযোগে এক রোহিঙ্গাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি)।

১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্প। অভিযানে এসআই (নিঃ) আজিজুল হাকিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণরত অবস্থায় রোহিঙ্গা শরণার্থী আবু বক্কর সিদ্দিক (৪৬)কে আটক করেন।

আটক ব্যক্তিকে পরে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি শাহরিয়ার বিন মান্নান (সিনিয়র সহকারী সচিব) সরকারি আদেশ অমান্য করার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবদুল হাকিম।

১৬ এপিবিএন জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও (জিডি) নোট সংরক্ষণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন