সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==================
ঝিনাইদহের কালীগঞ্জে অপহৃত ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথী খাতুন। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত যুবক বাঘারপাড়া থানায় বনগ্রামের হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।এজাহার সূত্রে আরও জানা যায়, গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় কালীগঞ্জ থানার দামোদরপুর বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা নুর জাহান খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।মামলা বিবরণীতে জানা যায়
অভিযোগের পর কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় মামলা করা হয়। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ইনচার্জ অফিসার কবির হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com