সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================কক্সবাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ (সদর) কক্সবাজারের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাদ্দাম হোসেন কক্সবাজার সদর উপজেলার মাটিরতলী শিকদারপাড়া এলাকার দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।
র্যাবের দাবি, সাদ্দাম হোসেন কক্সবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ডাকাতির প্রস্তুতি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, অস্ত্র এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ও দুটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
র্যাব-১৫ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানিয়েছে, সন্ত্রাস, চরমপন্থা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com