কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==================
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় জুলাই ২০২৬ মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সার্কেল অফিসার দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার এবং শ্রেষ্ঠ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে পুরস্কৃত করা হয়। এছাড়া নির্বাচিত কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার দেওয়া হয়।
পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন