বুড়িচংয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ২১১জন শিক্ষার্থী

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==================
এবারের কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মোট জিপিএ ৫ পেয়েছে ২১১ টি। উপজেলার ৪১ টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮ শত ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫৬ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ১ হাজার ৯ শত ২২ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৮৯৬ জন। পাশের হার ৬৮.২০। এর মধ্যে এসএসসির ফলাফলে বুড়িচং মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ৫৫ জন শিক্ষার্থীর ৯ জন জিপিএ ৫ পেয়েছে, ৫২ জন কৃতকার্য হয়। ফলাফলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় সেরাদের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। পাসের হার শতকরা ৯৫%।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলা থেকে ৩০ মাদ্রাসা হতে মোট ১ হাজার ৩১ জন পরীক্ষার অংশ গ্রহণ করে এতে ২০ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৬১৯ জন, অকৃতকার্য হয়েছে ৪১২ জন। পাসের হার ৬০.০৩ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলা থেকে ৭ টি বিদ্যালয় থেকে মোট ৪৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে এর মধ্যে ৩৫ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ৩৮৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ৬৩ জন এবং পাসের হার ৮৫.৮৭ ℅।
এর মধ্যে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে পরীক্ষার অংশ গ্রহণ করে ১৯৬ জন এর মধ্যে ২৫ টি জিপিএ ৫ সহ কৃতকার্য হয়েছে ১৮৫ জন এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১০ জন এ পেয়েছে ১৬০ জন পাসের হার ৯৫%। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=