দেবীদ্বারে প্রবাবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা বিদেশ ফেরত অসহায় দরিদ্রদের পাশে দাড়াতে হবে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা প্রতিনিধি/==================
নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বারে প্রাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত‍্যাশা-২)” প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মোঃ সাদেক খান’র সভাপতিত্বে এবং
প্রোগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, এম আর এস সি কোঅরডিনেটর মোঃ তানভির হাসান।অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ইউপি সদস‍্য আব্দুল কাদের, জামাল হোসেন, আজরা মাসুমা, মোহাম্মদ হোসেন, মমিনুল ইসলাম প্রমূখ।
সভায় আলোচকরা বলেন, সম্ভাব্য অভিবাসী ও বিদেশফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসন, পুনঃএকত্রীকরণ এবং বিভিন্ন সহায়তা ও সেবার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসীদের কল্যাণে প্রবাসবন্ধু ফোরামের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা অভিবাসন-সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং বিদেশফেরত অভিবাসীদের সমাজ ও অর্থনীতিতে পুনঃএকত্রীকরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষে প্রোগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন