দেবীদ্বার: মা’ প্রবাসী ছেলের ফোন পেয়ে বাসায় ঢুকে দেখেন মেয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ============
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী ছোট ছেলে আজাদ এর ফোন পেয়ে বাসায় এসে দেখেন বাসার দরজা বন্ধ। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন একমাত্র মেয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) বেলা ১.৩০ মিনিটে দেবীদ্বার সদর এলাকার মেল্লাবাড়ী মসজিদ সংলগ্ন “খান মঞ্জিলে”র চতুর্থ তলায়।
নিহত আফরিন আক্তার(১৭) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে। আফরিন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী।
আফরিনের মা মরিয়ম বেগম(৪২) জানান, আমার মেয়েকে সানি গত ৬ মাস ধরে বিরক্ত করে আসছে, ঘরের বের হতে পারেনা, কলেজে যেতে পারেনা, বাসায় থাকলেও ফোনে অস্থির করে ফেলত। এ নিয়ে গতকাল ছেলেকে ডেকে এনে বাড়ির মালিক শাহ আলম খান এবং আমার ভাই গোলাম হোসেনসহ প্রতিবেশী কয়েকজন বসে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি রাগ করে মেয়েকে বাসায় একা রেখে বাবার বাড়ি চলে যাই। আজ দুপুরে সৌদী প্রবাসী আমার ছোট ছেলে আজাদ ফোনে জানায়, সানি আজাদকে ম্যাসেস পাঠিয়েছে তার বোনকে বিয়ে করবেনা, পরিবার মানতে চায়না, তাই আপনার বোন ফাঁসী দিতে পারে। তাড়াতারি বাসায় আসতে বলে। এ কথা শুনে আমি বাসায় এসে দেখি দরজা বন্ধ, ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মিস্ত্রি এ প্রতিবেশীদের এনে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ের মৃত্যুর জন্য সানি দায়ি, সানির বিচার চাই।
বাড়ির মালিক শাহ আলম খান জানান ছেলে মেয়ে উভয় বিয়েতে রাজি হলে আজ (সোমবার ১০ আগস্ট) উভয় পক্ষের ৫ জন করে অভিভাবক নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল।
স্থানীয় ও নিহতার স্বজনরা জানান, আফরিন যখন ৩ মাসের শিশু তখন তার বাবা মারা যান। আফরিনের মা তার সন্তানদের নিয়ে প্রায় ১০ বছর ধরে দেবীদ্বার সদরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সর্বশেষ ‘খান মঞ্জিলে’র চতুর্থ তলায় প্রায় দুই বছর ধরে বসবাস করছেন। এরই মধ্যে প্রতিবেশী ডাঃ আব্দুল্লাহর বাসার ভাড়াটিয়া উপজেলার বড়শালঘর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জামসেদ মিয়ার ছেলের সাখাওয়াত হোসেন সানি২৬)’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সানি ক্যামেরাম্যান, বিভিন্ন প্রোগ্রামে ভিডিও ও ছবি তোলার কাজ করে। তাদের প্রেমের বিষয়টি আফরিনের মা মেনে নিতে পারেনি। আফরিনে দুই ভাই মহসীন(২৫) ও আজাদ(২৩) সৌদী প্রবাসী।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতার পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেব। আপাতত অপমৃত্যুর মামলা করে লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠাব। শুনেছি প্রেমের সম্পর্ক নিয়ে নিহতার মা তাকে গালমন্দ করে মেয়েকে একা বাসায় রেখে বাবার বাড়ি চলে যায়। এদিকে রাত ভর প্রেমিক- প্রেমিকার কথপোকথনসহ সব মিলিয়ে আত্মহত্যায় প্ররোরিচ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আফরিন আক্তার(১৭) ও প্রেমিক সাখাওয়াত হোসেন সানি২৬)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=