চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইকবাল হোসেন

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===========
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে যশোর মেডিকেল কলেজ এবং অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৬ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন