মরা ছাগল জবাইকালে জনতার হাতে ব্যবসায়ী ধরা ভ্রাম্যমান আদালতে জরিমানা

সিটিভি ।। মানিক ঘোষ প্রতিনিধি =============
বিক্রয়ের উদ্দেশ্যে মরা ছাগল জবাই করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে আলমগীর হোসেন নামে এক ছাগল ব্যবসায়ী । পরে তাকে ভ্রাম্যমান আদালতে মিট কন্ট্রোল -১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। সোমবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী বাসটার্মিনালের শ্রমিক আলতু জানায়, বিকালে ১০ টি ছোট বড় ছাগল বোঝাই নিয়ে একটি ইজিবাইক টার্মিনালে আসে। এ সময় ছাগল ব্যবসায়ী কোটচাদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আলমগীর ইজিবাইকের ভেতর থেকে একটি ছোট্ট মরা ছাগল ও একটি আধামরা ছাগল নামায়। এরপর সে একাই পা দিয়ে চেপে ধরে মরাসহ ওই দুটি ছাগল জবাই করছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ওই মরা জবাইকৃত ছাগলসহ ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেন।
কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ ও উপজেলা প্রানী সম্পদ অফিসার জিল্লু রাইন ঘটনাস্থল বাসটার্মিনালে আসেন। তারা প্রত্যক্ষ্যদর্শীদের মুখে মরা ছাগল জবাইয়ে ঘনা শুনেন। এরপর ভ্রাম্যমান আদালত করে মরা অসুস্থ্য ছাগল জবাই এর অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জবাইকৃত ছাগল বাজেয়াপ্ত করে তা মাটিতে পুতে ফেলার নির্দ্দেশনা দেন। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=