সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি =================
বইয়ের সঙ্গে তরুণ প্রজন্মের সেতুবন্ধন তৈরি এবং জ্ঞান ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করতে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক নুর আলম খান। বই পড়ার আহ্বান আয়োজকরা জানান, শুধু বই বিক্রি নয়Ñনতুন প্রজন্মকে বইমুখী করা, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেলায় বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকছে। ফলে বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এটি হয়ে উঠেছে জ্ঞান ও সংস্কৃতির মিলনমেলা।মেলা চলবে আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, কালীগঞ্জের এ বইমেলা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং “বই হোক তরুণ প্রজন্মের নিত্যসঙ্গী”Ñএমন একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com