সিটিভি নিউজ।।ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত সমস্যা, কল্যাণ, সুযোগ-সুবিধা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য শুনে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার। পাশাপাশি নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর নির্দেশনা দেন।
সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম উপস্থিত থেকে সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com