মৎস্য , প্রাণিসম্পদ , কৃষিমন্ত্রী কিশোরগঞ্জ মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন

সিটিভি নিউজ।। খন্দকার,দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধিঃ =========
শনিবার ৮ ই আগস্ট মৎস্য প্রাণিসম্পদ, কৃষিমন্ত্রী,মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট ঈশাখাঁ ব্রিজ সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্তির স্থান পরিদর্শন করেন।
পরে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: খালেদ কনক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=