বেঁচে নেই সালমান শাহ বেঁচে নেই জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===============
সাদেক বাচ্চু মৃত্যুর আগে সালমান শাহ’কে নিয়ে যে কথা গুলো বলে গেছেন তা আমি উপস্থাপন করলাম :
সালমান শাহ গুনী নিবেদিত প্রাণ নায়ক ছিলেন। তিনি এতো অল্প সময়ের মধ্যে চলে যাবে তা কল্পনার অতীত । চলে যাওয়ার ক্ষতি তা আমরা কোনোদিনও পূরণ করতে পারিনি। তার চলে যাওয়ার জন্যে এখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাকে সে বাবা বলে ডাকতো । আমি যতো গুলো ছবি তার সাথে করেছি তার বাবার চরিত্রেই অভিনয় করেছি। এতো নিবেদিত প্রাণ ছিলো পৃথিবীতে এমন মানুষ আমি খুবই কম দেখেছি, কাজের সময় তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার সংলাপের প্রতি, কি দৃশ্যে সে অভিনয় করছে, এখানে কি করা উচিৎ, এগুলো নিয়েই তার চিন্তাভাবনা ছিলো বা ব্যস্ত থাকতো। সূর্য যেমন জল জল করে জ্বলে উঠে সালমানও তেমনি জল জল করে আমাদের চলচ্চিত্রের গগনে জ্বলে আছে জ্বলে থাকবে অনন্তকাল পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত । সাদেক বাচ্চুর সাথে তার সম্পর্ক ছিল পিতা পুত্রের, মৃত্যুর আগ পর্যন্ত সাদেক বাচ্চুর সাথে যতগুলো ছবিতে অভিনয় করেছেন ঠিক তেমনি পিতা পুত্রের অভিনয় করেছেন, সালমান শাহ ৬- ৯- ১৯৯৬ সালে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। দীর্ঘ এত বছর পরও তার হত্যা মামলার আসামিরা কেউ গ্রেপ্তার হয়নি সেই সময়ের অপরাধীরা এখনো বহাল তবিয়তে রয়েছে। তাকে হযরত শাহজালাল রহমতউল্লাহ মাজার সংলগ্ন স্থানে দাফন করা হয়। তার আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা সিলেটে মাজার জিয়ারত করতে গেলে তার কবর ও জিয়ারত করেন অনেকে। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন