তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা

সিটিভি নিউজ।। হালিম সৈকত, কুমিল্লা।। সংবাদদাতা জানান ==============
তৃণমূলের রাজনীতি আর উন্নয়নের স্বপ্নকে সামনে রেখে তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনের হাওয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এই ধারাবাহিকতায় ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় সমাজসেবক মোহাম্মদ তাজউদ্দিন ভূঁইয়া চালিয়েছেন ব্যাপক প্রচারণা ও গণসংযোগ।

ইউনিয়নের হরিপুর, কদমতলী, রতনপুর এবং নারায়ণপুর গ্রামে দিনভর এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গণসংযোগকালে এসব গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ এবং তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন লক্ষ্য করা গেছে।

একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সৎ ব্যক্তিত্ব হিসেবে মোঃ তাজউদ্দিন ভূঁইয়া ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে এক আলাদা জায়গা করে নিয়েছেন। এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের মতে, ব্যবসায়িক সফলতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সবার নজর কেড়েছেন। ভিটিকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

ভোটারদের ভালোবাসা ও সমর্থনে আশাবাদী তাজউদ্দিন ভূঁইয়া জানান—জনগণের সেবক হিসেবে তিনি আজীবন ভিটিকান্দির পাশে থাকতে চান। হরিপুর থেকে নারায়ণপুর—গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়া এই প্রচারণার ঢেউ নির্বাচনে কতটা প্রভাব ফেলে, তা-ই এখন দেখার বিষয়।

কুমিল্লর তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের কৃতিসন্তান ও ব্যাংকার তাজউদ্দিন ভূঁইয়া বলেন,আমি আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে যেতে পারবো।

এছাড়া ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে উন্নয়নমূলক কাজ করবো এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন