র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল। র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবুল জান্নাত (৪২) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর (ব্লক সি/৬) বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, আবুল জান্নাত উখিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা কার্যকর এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন