সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় অবস্থিত কালামের সাগরিকা গেস্ট হাউস আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি এবং অসামাজিক কার্যকলাপসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চকরিয়া গড়ে তুলতে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com