খুলনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি সম্মেলন শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আদর্শিক ও সৎ নেতৃত্বের বিকল্প নেই অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান -==========দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনে নানা মতাদর্শের নেতৃত্ব থাকলেও শ্রমিকদের মৌলিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়নি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আদর্শিক ও সৎ নেতৃত্বের বিকল্প নেই,
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গতকাল শনিবার (৮ আগস্ট) খুলনার খালিশপুরের শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে ইউনিট সভাপতি সম্মেলনে
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফরাজী,
এবং ডাঃ সাইফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম,
খুলনা অঞ্চল সহকারী পরিচালক আজিজুর রহমান,
অঞ্চল টিম সদস্য আলফিদা হোসেন,
কেন্দ্রীয় কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক খানঁ গোলাম রসুল প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন,
ট্রেড ইউনিয়ন ও সমাজতান্ত্রিক বিপ্লবের নামে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বহু সমাজতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকরা প্রত্যাশিত অধিকার ও প্রতিবাদের স্বাধীনতা পায়নি। দীর্ঘ আন্দোলন ও নেতৃত্বের পরও শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
নতুন বাংলাদেশে শ্রমিক সেক্টরে একটি নতুন ধারা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে।
ফেডারেশনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন করা তো বাম রাজনৈতিক কালচার—এমন একটি ধারণা তৈরি করা হয়েছিল, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়ে শ্রমিক ইউনিয়নের ময়দানে কাজ করছি,যদি সমাজতন্ত্রের পক্ষের লোকেরা শ্রমিক সেক্টরে সফল হতে পারে, তাহলে আমরা কেন হব না? একটি দেশের বিশাল অংশ শ্রমিক শ্রেণিকে অনাদর্শের দিকে ছেড়ে দিয়ে, কোনো নৈতিক আদর্শের বিপ্লব ঘটানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “একটি নতুন ধারা প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ১৯৬৮ সাল থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঠে কাজ শুরু করেছে। দীর্ঘ আন্দোলনের পর আমরা শ্রমিক সেক্টর একটি অনুকুল পরিবেশ পেয়েছি”
ইসলামী আদর্শের সংগঠনগুলোকে শ্রমিক আন্দোলনে কাজের সুযোগ না দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, “দীর্ঘ সময় বাংলাদেশে শ্রমিক আন্দোলনে ডান কিংবা বাম—তারা সুযোগ-সুবিধা ভোগ করেছে। শুধুমাত্র একটি আদর্শের কারণে আমাদের সেভাবে সুযোগ দেওয়া হয়নি। যারা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চায়, তাদের শ্রমিক অঙ্গনে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।”
তিনি অভিযোগ করে বলেন
ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সময় মামলা, হামলা ও নির্যাতনের বাধা পেরিয়েও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় মাঠে কাজ করেছি, শ্রমিকদের ব্যাপক সাড়া পেয়েছি আগামী দিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ
শ্রমিকদের স্বার্থে কথিত সুবিধাবাদী নেতৃত্বের সমালোচনা করে আতিকুর রহমান বলেন, “আমরা শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছি—আপনারা দীর্ঘদিন যাদের সঙ্গে ছিলেন, তারা কখনো শ্রমিকবান্ধব নেতা ছিলেন না। শ্রমিকদের অধিকারের কথা বলে মালিকপক্ষ বা রাষ্ট্রপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে অনেক সময় হঠাৎ আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে নেতারা সুবিধা ভোগ করেছেন, কিন্তু শ্রমিকেরা তার ভাগ পাননি।”
তিনি বলেন, “শ্রমিকরা আট ঘণ্টার বেশি শ্রম দিলেও অনেক ক্ষেত্রে অতিরিক্ত শ্রমের যথাযথ পাওনা পান না। কর্মপরিবেশ ও শ্রমিকের অধিকারও নিশ্চিত হয়নি। রানা প্লাজার মতো ঘটনা তার বড় উদাহরণ। সুষ্ঠু সরকারি পরিকল্পনার অভাবে শ্রমিকেরা আজও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
শ্রমিকদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “৫৫ বছর পার হয়ে গেলেও শ্রমিকদের মৌলিক ও ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে হয়। তাহলে শ্রমিক অধিকার কোথায়? শ্রমিকরা এত বছরে কী পেলেন?”
খুলনার বন্ধ পাটকল ও অন্যান্য কারখানা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, “খুলনা পাটকলের শহর হিসেবে পরিচিত। ফ্যাসিবাদী সরকার ২০২০ সালে অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। একটি সরকারের মূল কাজ হলো কারখানাগুলো সচল রাখা। কিন্তু কারখানা বন্ধ করে অসংখ্য পরিবারকে বেকার করে দেওয়া হয়েছে। সরকারের প্রতি আমাদের দাবি—খুলনার পাটকলসহ যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো খুলে দিতে হবে। যারা লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। লুটপাট করে খাওয়ার জন্য জনগণ কাউকে ক্ষমতায় বসায়নি।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অবস্থান তুলে ধরে কেন্দ্রীয় সভাপতি বলেন, “যেখানে অন্যায়, সেখানে প্রতিরোধ—শ্রমিকদের কল্যাণে কাজ করাই আমাদের কাজ। জুলুম, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবার আগে শ্রমিক কল্যাণ ফেডারেশন আওয়াজ তুলবে।”
অত্যাচার-নির্যাতনের শিকার হলে আমরা রুখে দাঁড়াব। কোনো রাজনৈতিক নেতার আশ্রয়ে লুটপাট হলে আমরা নীরব থাকবো না ।
তিনি আরও বলেন, “আমরা জুলুম ও অন্যায় করব না, কাউকে করতে দেব না। অন্যায়-জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=