সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ==============
দীর্ঘদিন ধরে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত এই সাবেক কর্মকর্তা এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন।
ডিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে একাধিক মামলারও তথ্য জানিয়েছে পুলিশ। তথ্যসূত্র দৈনিক ইনকিলাব
সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে বর্তমানে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিবি।
সৈয়দ জগলুল পাশার নাম নতুন করে আলোচনায় এলেও তিনি বহু বছর ধরেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে পরিচিত। ২০১৮ সালে খালেদা জিয়ার আইনজীবীরাও আদালতে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আগের সাজা বাতিল করে খালেদা জিয়া, তারেক রহমানসহ অভিযুক্তদের খালাস দেন এবং মামলাটিকে বিদ্বেষপ্রসূত (malicious prosecution) হিসেবে পর্যবেক্ষণ করেন। এরপর থেকেই মামলাটির তদন্ত, সাক্ষ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নতুন করে আলোচনায় আসে।
এখন দেখার বিষয়, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নতুন কী তথ্য সামনে আসে এবং বহুল আলোচিত এই অধ্যায়ের আর কোনো নতুন দিক উন্মোচিত হয় কি না। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=