শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদানের লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ,সার ও পলিথিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আনিসুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন,‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ,সার ও পলিথিন প্রদান করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ,উৎপাদন বৃদ্ধি,কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উপকরণের পাশাপাশি কৃষকদের সব ধরণের পরামর্শ দেওয়া হবে।’ সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=