সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি :
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো:আসাদুজ্জামান বলেছেন, সকল সেক্টরের সকল সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় আমরা সেদিকে এগিয়ে যাব।
বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে এই সিন্ডিকেট ভাঙতে আমরা কাজ করছি।
মন্ত্রী আরও বলেন, বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুদদারি ঠেকাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। এই আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই অসাধু ব্যবসায়ীদের ভেবেচিন্তে মজুদদারি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পার্ট ও পিয়াজের পাইকারির হার্ট ও আড়ত পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন,আমাদের কৃষরা কঠোর পরিশ্রম করেও ফসলের ন্যায্য দাম পান না। বাজারে আসার পর কৃষকরা সিন্ডিকেটের হাতে যিম্মি হয়ে পড়েন।
এক মন(৪০ কেজি) পাট বা পেঁয়াজের অতিরিক্ত ২ কেজি করে তোলা দিতে হতো। এরপরে আবার বাজারের পরিছন্নতাকর্মী ও হিজড়ারা কৃষকের কাছ থেকে তোলা নেয়।ফলে দেখা গেছে এক মণে কৃষক দিচ্ছে ৪৫ কেজি। এটা অনায্য।
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেন,বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙ্গে দেবো। এরই মধ্যে সকল হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।
যেসব ব্যবসায়ী তোলা ছাড়া পণ্য কিনবেন না তাদের বলবো, বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।
আইন মন্ত্রীর বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজিসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com