দেবীদ্বারে জনদূর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে নামলেন স্বেচ্ছাসেবী যুবক সাকিব

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বার- মুরাদনগর উপজেলার অন্যতম জনদূর্ভোগখ্যাত “মধূমুড়া- খুরুইল” সংযোগ সড়কটি নিজ অর্থায়নে সংস্কারে নামলেন সাকিব নামে এক তরুণ ব্যবসায়ী।
সড়কটি দির্ঘদিন ধরে ভাঙ্গা ও খানাখন্দে জনদুর্ভোগে থাকলেও দুই উপজেলার সীমানা জটিলতায় সড়কটি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে।
এ সড়কটি দুই উপজেলার ১৫ গ্রামের হাজার হাজার মানুষ কষ্টে ছিল। স্থানীয়রা সড়কটি সংস্কারে আবেদন করেও কোন প্রতিকার পায়নি বলেও অভিযোগ করেছেন।
মুরাদনগর উপজেলার খুরুইল নোয়াব মার্কেটের ব্যবসায়ী মো আল আমিন জানান, এ সড়টি আমাদের দুই উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগের একটি অন্যতম বাহন। এ সড়কে দেবীদ্বার উপজেলার
পদ্মকোট, বল্লভপুর, উজানীজোড়া, উজানীকান্দী, নোয়াখোলা, গাংচর, বুটিয়াকান্দী এবং মুরাদনগর উপজেলার খুরুইল, কৃষ্ণপুর, সিদ্ধেশ্বরীতে, বাঁশকাইট, উড়িষ্যা, পাহাড়পুর, পান্তিসহ অন্তত: ১৫ টি গ্রামের মানুষ চলাচল করে। এখন যিনি ইট বালু ফেলে সংস্কার করে দিচ্ছেন তার জন্য আমাদের মন থেকে দোয়া রইল। ওনাদের মতো মানুষগুলোই জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন, তাহার কাছে মানুষ সঠিক সেবা পাবে।
সিএনজি চালক আব্দুর রশিদ বলেন, যাত্রীদের পারাপারে আমাদের অনেক কষ্ট হত, সমাজ সেবক সাকিব ভাই ইট বালু ফেলার কারনে এখন খানাখন্দ মুক্ত হলেও আমাদের দাবী স্থায়ীকরনে সরকার কর্তৃক পাকা রাস্তা করার। সাকিব ভাই ইতিমধ্যে আরো কয়েকটি খানাখন্দ সড়ক সংস্কার করে দিয়েছেন।সড়কটি দির্ঘদিন ধরে ভাঙ্গা ও খানাখন্দের কারনে জনদুর্ভোগে পরিনত ছিল।
পিকাপ ভ্যান চালক আলী হোসেন বলেন, সড়কটিতে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন সাধারণ পথচারী, মোটরসাইকেল আরোহী, রিকশাসহ অন্যান্য চলাচল করা জনগণ চরম দুর্ভোগ পোহাতে হতো। মাটির রাস্তা হওয়াতে প্রায়শই রিকশা ও ছোট যানবাহন উল্টে গিয়ে ঘটত দুর্ঘটনা। স্থানীয়দের এমন ভোগান্তি দেখে সাকিব হাসান নিজ উদ্যোগে কংক্রিট দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ব্যবসায়ী যুবক মোঃ সাকিব হাসান জানান, আমি একজন ব্যবসায়ী, নাড়ির টানে বাড়ি আসি। নিজ একাত্ম আমার ব্যবসা আছে। সড়কের বেহাল অবস্থায় মানুষের দুঃখ- কষ্ট, দূর্ভোগ দেখে “মধূমুড়া- খুরুইল” সড়ক ছাড়াও আরো এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সংস্কার করে দেই। এটা আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই করে আসছি। এছাড়াও যৌতুক- বাল্যবিয়ে, মাদক বিরোধী আন্দোলন করে যাচ্ছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার- মুরাদনগর উপজেলার সংযোগ ”মধূমুড়া- খুরুইল” সড়ক সংস্কারের কিছু ছবি॥ সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=