চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা জানান ======= কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদরাসার পাঠদানের মানোন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করা হয়।

শুক্রবার (০৭ আগস্ট) সকালে মাদরাসা হলরুমে মাদরাসার পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মো. মোজাফফর আহমদ এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মো. মনির হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী, বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, করপাটি বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল জলিল, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. জাফর উল্লাহ পাটোয়ারী, বৈলপুর মধ্যমপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ আতাউল্লাহ, প্রতিষ্ঠানের পরিচালক মো. সাদ্দাম হোসেন মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক কাজী মো. হারুনুর রশিদ, মো. অহিদ উল্লাহ পাটোয়ারী, প্রবাসী জয়নাল আবেদীন মোল্লা, আবু সাঈদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. মীর হোসেন, অভিভাবক মো. সবুজ প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন