রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির মানবিক উদ্যোগ: অসহায় ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব কুমিল্লা সিটি এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।গতকাল ক্লাবের পক্ষ থেকে চকবাজার আমির দিঘীর পাড় এলাকায় এক অসহায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ক্লাবটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ‘রোগ প্রতিরোধ ও চিকিৎসা’ প্রকল্পের অধীনে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রোগীর হাতে অনুদানের অর্থ তুলে দেন রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির সম্মানিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ও স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডাক্তার আতাউর রহমান,আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি ইমাম হোসেন,প্রাক্তন প্রেসিডেন্ট হাসান আসিফ চৌধুরী এবং আই পি পি আব্দুল কাদের ভূঁইয়া।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসার ভার বহন করা অসহায় এই ব্যক্তির জন্য অত্যন্ত কঠিন ছিল। ক্লাবের মানবিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোটারী ইন্টারন্যাশনাল এবং ক্লাবের ‘এলডারলি কেয়ার ফান্ড’ সহায়ক ভূমিকা পালন করেছে।
সহায়তা প্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবার এই দুঃসময়ে রোটারী ক্লাবের পাশে দাঁড়ানোকে চিরকাল স্মরণ রাখবে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে এমন মানবিক কাজ অব্যহত থাকবে এবং সমাজ ও মানুষের কল্যাণে তারা সবসময় নিয়োজিত থাকবে।
এই মহৎ উদ্যোগে সমাজের অন্যান্য সচ্ছল ব্যক্তিদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=