দেবীদ্বারে বিএনপি নেতা প্রয়াত আঃ আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা—–

যারা বিএনপির পতাকা লাগাইয়া এনসিপির ইলেকশন করছে, বিএনপি করার কোন অধিকার নাই তাদের
—– এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// ============
আমাদের দল তো এনসিপি’কে সমর্থন করেনি। কিন্তু একটি কুচক্রী মহল ইলেকশনে তাদের সমর্থন দিয়েছে।” যারা বিএনপির পতাকা লাগাইয়া এনসিপির ইলেকশন করছে, বিএনপি করার কোন অধিকার নাই তাদের “।

শুক্রবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আঃ আউয়াল খান স্মৃতি সংসদ আয়োজিত ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় (কুমিল্লা বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কুমিল্লার হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।

এসময় তিনি আরো বলেন, প্রয়াত আব্দুল আউয়াল ভূঁইয়া পরিবার নিয়ে কখনো ভাবেননি, তার পেশা হয়ে গেছিলো রাজনীতি। করোনা কালীন সময়ে যখন ঘর থেকে মানুষ ভয়ে বের হতেন না, তখনো তিনি ঘরে বসে না থেকে দলের জন্য কাজ করে গেছেন। তিনি বিএনপির জন্য যা করেছেন, বিএনপি আমরা তার জন্য কিছুই করতে পারিনি। এটা আমাদের জন্য দূর্ভাগ্যোর।

দলীয় সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, তিন মাসের সময় নিয়েছি কুমিল্লা উত্তর জেলা কমিটি করার জন্য। এনসিপির কমিটি দিয়ে তো আর বিএনপি চলবে না, তাই এই উপজেলায় (দেবীদ্বার) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। নিজেদের মধ্যে কাদাছোড়াছুড়ি করলে অন্যদের লাভ হয়, তাই বলবো কাদাছোড়াছুড়ি না করে দলের জন্য কাজ করুন। আপনারা যদি তাতে ব্যার্থ হন, বিএনপির পতাকা তলে যারা এনসিপির ইলেকশন করছে তাঁরা কিন্তু আপনাদের পেছনে লেগে আছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, টাকা দিয়ে যদি কেউ নেতৃত্ব নেন, সেই খবর জানতে পারলে সে পদ বাতিল হয়ে যাবে।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, তিতুমীর কলেজের সাবেক ভিপি ও গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল খান।

উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, এডভোকেট রফিক শিকদার, ওমর ফারুক সাফিন, সালাহউদ্দিন ভূঁইয়া শিশির। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম, রেজভিউল আহসান মুন্সী, সুফিয়া বেগম ও দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ।

এছাড়াও প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের পুত্র যুবদল কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খান ও কেন্দ্রীয়, জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ স্মরণসভায় উপস্থিত থেকে প্রয়াত আঃ আউয়াল খানের কর্মজীবন তুলে ধরে আলোচনা করেছেন। আলোচনা সভার পূর্বে প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের রুহের মাগফিরাত কামনায় তার নিজ গ্রামে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

ছবির ক্যাপশনঃ প্রয়াত আব্দুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন কুমিল্লা-২৫০ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন