ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি-র সাথে বৈঠক

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।।
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হার এক্সেলেন্সি সারাহ কুক ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সরকারি বাসভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, এমপি-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
এনসিপি আহ্বায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জনাব আলাউদ্দিন মোহাম্মদ এবং এনসিপির যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান জনাব নাভিদ নওরোজ শাহ্। এছাড়া ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) মিস কেট ওয়ার্ড এবং রাজনৈতিক উপদেষ্টা জনাব রাইহান রহমান রাফিদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্বও আলোচনায় গুরুত্ব পায়।
যুক্তরাজ্য বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বাণিজ্য ও উন্নয়ন সহযোগী। ব্রিটিশ হাইকমিশনার বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। নাহিদ ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রকাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ যুক্তরাজ্য–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=