নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ================
দিনব্যাপী নানা আয়োজন ও শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে নওগাঁয় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার(৫আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচী।
এসময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই ভাবে জেলার ১১টি উপজেলাতেও প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জুলাই শহীদদের পরিবার ও যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সাংসদ জাহিদুল ইসলাম ধলু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, জুলাই যোদ্ধা সদস্য, সাংসদ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরেন। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=