সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধিঃ ==================
আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যে সব সেরা সেরা নায়কদের তালিকা আছে তাদের মধ্যে ভালো মানুষ নামে পরিচিত জনপ্রিয় নায়ক বুলবুল আহমেদ একজন।।উনার আসল নাম তাবাররুক আহমেদ
উনার জন্ম ১৯৪০ সালের ৪ ই
সেপ্টেম্বর((কেউ কেউ ১৯৩৯ বলেন))পুরান ঢাকার আগামসি লেন।। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।। রাপালী পর্দায়
প্রবেশের পূর্বে তিনি ব্যাংকে বছর চাকরি করতেন।। তিনি ডেইজি আহমেদ কে বিয়ে করেন।। উনাদের দুই মেয়ে ঐন্দ্রিলা এবং তাহসিন ফারজানা এবং ১ ছেলে শুভ।।
বুলবুল আহমেদ ১৯৭৩ সালে ইয়ে করে বিয়ে,, ছবির মাধ্যমে প্রথম রূপালী পর্দায় পা রাখেন।।
প্রথম ছবিতেই তিনি সবার নজর কাড়েন।।তিনি অত্যন্ত পরিশ্রমী শিল্পী ছিলেন এবং উনার ব্যবহার ছিলো আময়িক যার জন্য পরিচালক এবং প্রযোজক উনাকে পছন্দ করতেন।। ফলশ্রুতিতে উনার ছবির সংখ্যা বাড়তে থাকে ওই বছরেই ধীরে বহে মেঘনা,,ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।। তবে উনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় জীবন নিয়ে জুয়া,, ছবি এবং ছবিটি সুপার ডুপার হিট হয়।। ওই বছরই মানে ১৯৭৫ সালে কলিকাতার নায়িকা জয়শ্রীর সাথে সূর্যকন্যা ছবিটি করে নিজেকে মেলে ধরেন দর্শকদের মাঝে।। সেই ছবির একটি গান চেনা চেনা লাগে তবু অচেনা,, গানটি বিখ্যাত হয়ে যায়।। এখন ও এই গানের কদর এতটুকু কমেনি।। ১৯৭৮ সালে বধূ বিদায়
ছবিটি করে তিনি অভিনয়ের এক অনন্য উচ্চতায় চলে যান।।
তখনকার সময় সর্বাধিক ব্যবসা সফল ছবি ছিলো।তিনি সর্বাধিক
২০০ টির বেশী ছবিতে অভিনয় করেছেন উনার কালজয়ী ছবি সহ উল্লেখযোগ্য কিছু ছবির নাম
জীবন নিয়ে জুয়া,,
সীমানা পেরিয়ে,,ইয়ে করে বিয়ে, সূর্যকন্যা,,দেবদাস,,বধূ বিদায়,, সোহাগ,,ঘর সংসার,,যৌতুক,, নওজোয়ান,,ভালো মানুষ,, দি ফাদার,,আরাধনা,,শেষ উত্তর,, রাজলক্ষ্মী শ্রীকান্ত,, শুভদা,, মহা নায়ক,, ত্রাস,, বিক্ষোভ,,পদ্মা মেঘনা যমুনা,, এই ঘর এই সংসার,,ছোট মা,, দীপু নাম্বার টু,, গরম হাওয়া,, প্রাণের চেয়ে প্রিয় ,,সুন্দরী বধূ,, দুই নয়নের আলোর মত ব্যবসা সফল ছবি।। জুটি হিসেবে কবরী, শাবানার সাথে ব্যবসা সফল ছবির অভিনয় করেছেন। বুলবুল আহমেদ জাতীয় পুরস্কার পেয়েছেন মোট ৪ বার,, ৩ বার পেয়েছেন শ্রেষ্ঠ নায়ক এবং ১ বার শ্রেষ্ঠ প্রযোজনার জন্য।। হঠাৎ করেই বুলবুল আহমেদ ১৫ ই জুলাই ২০১০ সালে ইন্তেকাল করেন।। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তুমি রাহমানুর রাহীম তুমি উনাকে জান্নাত নসীব করো আমিন।। সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com