পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন : ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমীরের নেতৃত্বে একটি সুবিশাল গণবিক্ষোভ মিছিল পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ঢাকা মোড় চত্বরে গিয়ে শেষ হলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর ও ফুলবাড়ীর মাটি ও মানুষের নেতা এবং সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন। তিনি অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানান।
বক্তব্যে তিনি বলেন, “সরকারকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সূরা সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার আমীর মো. ইউসুফ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী, দিনাজপুর জেলা সূরার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আবু সায়েম শাহ্, বিশেষ অতিথি হিসেবে খন্দকার আশরাফুল ইসলাম এবং যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা এনসিপির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত এবারের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর প্রতিপাদ্য হলো— “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=