চেক জালিয়াতির মামলায় জনপ্রিয় লোকসংগীত শিল্পী, মুজিব পরদেশী কারাগারে

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ================
সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
​মামলার বিবরণ থেকে জানা যায়, দশ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ার অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় থেকেই তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
​অবশেষে সেই পরোয়ানামূলে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ গত সোমবার তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করে জানান যে, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দীর্ঘদিন তিনি এড়িয়ে চলছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন