চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (০৫ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্থানে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ২৪ এর জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এ সমাবেশ করে ১১ দলীয় জোট।

এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি. মুহাম্মদ সাহাব উদ্দিন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান রায়হান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মো. শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ হোসেন ওপেল, জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. কপিল উদ্দিন, জামায়াত নেতা মো. শাহআলম, যুবনেতা রবিউল করিম শামীম, লিয়াকত শিকদার, আব্দুল্লাহ মো. মাছুম, আব্দুল্লাহ আল মামুন মিশু সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ সহ ১১ দলীয় জোট নেতাকর্মীবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন