অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি র্যাবের হাতে গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============== কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরিদ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে রামু উপজেলার মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ফরিদ আলম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২৯ জুলাই কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নিখোঁজ হন। পরদিন তার বোন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট মামলার অন্যতম অভিযুক্ত নেজামুল হক শয়ন (২৫)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত জাবেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ২ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ফরিদ আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=