মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ===========
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তুলে ধরে এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারন সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মো. ওমর ফারুক, পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ফাতেমা বেগম, বাংলা বিভাগের প্রভাষক মো. আবুল হাসেম, সিনিয়র সহকারি শিক্ষক মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক আবু ইউছুপ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আবু সায়েদ মো. বেলায়েত হোসেন। পরে এ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=