মনোহরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ ===============
কুমিল্লার মনোহরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, সাধারন সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, ইসলামী আন্দোলন আমীর মাওঃ জহিরুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদি, জুলাই যোদ্ধা জানে আলম জনি, রাকিবুল ইসলাম, শহীদ মনির হোসেনের স্ত্রী নুরজাহান বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান, শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্দ জাহাঙ্গীর, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শাহজালাল, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, ইউআরসি ইন্সটাক্টর জসিম উদ্দিন, উপজেলা যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, লৎসর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সংবর্ধনা ও এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=