কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। গতকাল ০৫ আগষ্ট ২০২৬ খ্রিঃ বুধবার বিকাল ০৪ ঘটিকায় বৈরী আবহাওয়ার মাঝে কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনায়তনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী। না’ত শরীফ পেশ করেন মাওলানা মোহাম্মদ কাউছার শাহপুরী। শোক প্রস্তাব পেশ করেন জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী ও সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী। জাইকা ও এলজিইডি মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কুমিল্লা সিটি কর্পোরেশন ১ম স্থান অধিকার করায় কমিটির সভাপতি ও কুসিক প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু’কে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন। গত বছরের আয়-ব্যয় এর হিসাব পেশ ও নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান আল-মাইজভান্ডারী। বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম শাহপুরী, আলহাজ্ব মির্জা জালালউদ্দিন খাঁন বাদল, মোহাম্মদ আবুল খায়ের রেজভী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রোটাঃ মোহাম্মদ আবুল বাসার, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, সাজসজ্জা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী, নির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন চিশতী, আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াছিন নূরী, মোহাম্মদ রেজাউল হক আঁখী, মোহাম্মদ মাহাবুব আলম সেলিম মাইজভান্ডারী, সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল কাদের খাঁন মাধবপুরী, রুহুল ইয়ামানি মোহাম্মদ আবরার আশরাফী, মোহাম্মদ জুয়েল রানা আশরাফী, হাজী মোহাম্মদ আবদুল আউয়াল, এনায়েত মোর্শেদ বুলবুল, মোহাম্মদ জাবের হোসাইন, সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গির আলম জাবির প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নবীনগর বিশ^ এলাহী মঞ্জিল সাতমোড়া দরবার শরীফের গদ্দিনশীন ও বঙ্গবন্ধু ল’ কলেজের লেকচারার এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ুম চিশতী, ব্রাহ্মনপাড়া টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবদুল মবিন আখন্দ, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ সায়ীদুর রহমান, মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাশারী, দারুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমান খাঁন নকশবন্দী, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী আহমদ রেজা সোহাগ, আরেফে রাব্বানী শাহ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির অর্থ সম্পাদক জিএসএম মামনুন, কালিয়াজুরী মাজার শরীফ জামে মসজিদের মূয়াজ্জিন মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল-কাদেরী, জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সহ-আমোদ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মাজহারুল আনোয়ার বখ্শী, নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, হাজী মাসুক আহমদ ভুইয়া রেজভী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান খাঁন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেকুর রহমান হানাফী রেজভী, রেজভীয়া দরবার শরীফ চট্টগ্রাম বিভাগীয় কো-চেয়ারম্যান কাজী এমরানুল ইসলাম রেজভী, আলহাজ্ব ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহপুরী, এডভোকেট শরীফ উদ্দিন আহমদ, মোহাম্মদ আলমগীর আলম আশরাফী, মোহাম্মদ আবুল বাসার রেজভী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন রেজভী, মোহাম্মদ জালাল উদ্দিন রেজভী, মোহাম্মদ আবদুর রহিম রেজভী, হাজী মাসুক আহমদ ভূইয়া রেজভী, হাজী মোহাম্মদ জিন্নত আলী, ডা. মোহাম্মদ জাহাঙ্গির আলম আল-মাইজভান্ডারী, মোহাম্মদ রেজা শাহ বখ্শী, মোহাম্মদ রাজু ইসলাম বখ্শী, আবদুল বারেক টুটুল শাহপুরী, মোহাম্মদ নুরুল ইসলাম পানুয়াপুরী, খাদেম মোহাম্মদ মোস্তফা রেজভী, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, গোলাম মোহাম্মদ টিপু বখ্শী, মোহাম্মদ জাবেদ হোসেন সাদ্দাম বখ্শী, মোহাম্মদ শের আলীসহ বিভিন্ন দরবার-খানকাহ্ শরীফের প্রতিনিধি, পীর-মাশায়েখ, বিভিন্ন মহল্লার সর্দার, পেশাজীবি, আইনজীবি ও সাংবাদিক ব্যক্তিবর্গ। সভায় আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন এর লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। মিলাদ-কিয়াম শরীফ পেশ করেন মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুছ। মিল্লাতে মুসলিমা, দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করে আখিরী মুনাজাত করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্। সভাপতি মহোদয় সকলের সু-স্বাস্থ্য ও সার্বিক কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
========বার্তা প্রেরক=========
আলহাজ্ব শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফফারী বখ্শী। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=