বুড়িচংয়ে র‍্যাব-১১ এর অভিযানে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===================
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিকআপচালক মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে (২৮) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।
সোমবার (৩ আগস্ট) র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পিকআপচালক ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। প্রথম স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকতেন এবং তাদের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিরোধ চলছিল।
র‍্যাবের অধিনায়ক আরও জানান গত ৯ জুলাই দুপুর থেকে ১২ জুলাই দুপুরের মধ্যে কোনো এক সময় দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের উদ্দেশ্যে মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে র‌্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এবং র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন