নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান===============‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম রাঙ্গা, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, এবারের বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=