ধ্রুবতারা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==========উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি বিষয়ক সংগঠন ধ্রুবতারা এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (২ আগস্ট, ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয়ভাবে নজরুল পুরষ্কার ২০২৫ অর্জনে বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি একরামুল হক।

অনুষ্ঠানে ধ্রুবতারার সভাপতি একরামুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার এস এন টি কামরান হাসান, কুমিল্লা মহানগর জাসাস এর সভাপতি সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, বিশিষ্ট তবলা বাদক অভিজিৎ সিনহা মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদ মজুমদার।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ধ্রুবতারা-র ২৬ বছরের পথচলাকে স্মরণ করে বক্তারা কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে এই সংগঠনের অবদানের কথা তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সঙ্গীত। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন