দীর্ঘ এক যুগেরও বেশি সময় রাস্তা সংস্কার হয়নি এলাকাবাসীর চরম দুর্ভোগ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা ঃ সংবাদদাতা জানান ==================
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়ক হলো “হরষপুর থেকে বিজয়পুর”যা স্থানীয়ভাবে জলার মাঝিদের রাস্তা নামে পরিচিত)। অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ একযোগ ধরে এই সড়কটি চরম অবহেলিত, ভাঙাচোরা এবং বেহাল অবস্থায় পড়ে আছে।
সড়কটির পিচ ও খোয়া পুরোপুরি উঠে গিয়ে এখন পুরো রাস্তা জুড়েই ছোট-বড় অসংখ্য বিপজ্জনক খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি একাধিক স্থানে ভেঙে পড়েছে।বোঝার উপায় নাই এটি সড়ক নাকি ! বর্তমান সরকারে আমলে এরকম রাস্তা কোথাও আছে কিনা দেখা যায় না। এই এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী নির্বাচনের আগে এলাকাবাসী কে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের বেহাল দশার উন্নয়ন করবেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘনিয়ে আসছে এলাকাবাসীর নিকট যারা ভোটের জন্য যাবেন তাদেরকে এই এলাকার জনগণ হয়তোবা এই রাস্তার জন্য জনপ্রতিনিধিরা প্রশ্নের সম্মুখীন হবেন। এ রাস্তাটির সংযোগ সড়ক মেইন সড়ক থেকে হরষপুর হয়ে বারপাড়া ভূমি অফিস সংলগ্ন সামনের রাস্তা পর্যন্ত একটি টেন্ডারের প্রক্রিয়া রয়েছে বলে স্থানীয় বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের জানান। স্থানীয় গ্রামবাসীরা জানায় রাস্তাটি টেন্ডার হলে যে ঠিকাদার কাজ করবেন কাজের মান যদি খারাপ হয় তাহলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।
প্রতিদিন এই পথ দিয়ে হরষপুর ও বিজয়পুরের শতশত সাধারণ মানুষ, স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী এবং মুমূর্ষু রোগীরা চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। ভাঙা রাস্তার কারণে এখানে ছোট-বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এলাকার অভিভাবক, কুমিল্লা -৬ সংসদীয় আসনের সংসদ সদস্য কাছে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের নরকযাতনা ও দুর্ভোগের দিকে একটু সদয় দৃষ্টি দিন। জনস্বার্থে এই ভাঙা রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার বা পুনঃনির্মাণের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর । সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=