ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি-===============
‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ এই শ্লোগানে ঝিনাইদহে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির ঝিনাইদহ ইউনিটের সেক্রেটারি আহসান হাবীব’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম এ মজিদ। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহি সদস্য, মিজানুর রহমান সুজন, জিয়াউল ইসলাম ফিরোজ, নাজিমউদ্দীন জুলিয়াস, তহুরা খাতুন, ইউনিট অফিসার, যুব প্রধান ফয়সাল ইসলাম।
সেসময় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত স্মরণ করিয়ে তাদের আদর্শ ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন