গ্রেফতার কৃত আসামির স্ত্রীর কাছ থেকে ঘুষ হিসেবে আইফোন নিলেন এসআই

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ==================
সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নির্যাতন না করা ও মামলা থেকে বাঁচানোর প্রলোভন দেখিয়ে আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন এবং লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলার গোপনীয়তা ভঙ্গ করে নথিপত্র পাচার, জব্দকৃত আলামতের টাকা সরিয়ে ফেলা এবং আসামির স্ত্রীর সঙ্গে অনৈতিক সখ্য গড়ে তোলার মতো গুরুতর সব প্রমাণ মিলেছে অনুসন্ধানে।
জানা গেছে, গত ১০ জুন কক্সবাজার থেকে শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়। কিন্তু সেই টাকা জব্দলিপিতে না দেখিয়ে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে রিমান্ডে নির্যাতন না করার শর্তে অভিযুক্ত এসআই নেয়ামত উল্লাহ ও এএসআই লিমনকে দুটি দামি ‘আইফোন ১৭ প্রোক্স ম্যাক্স’ (যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা) দিতে বাধ্য হোন আসামির স্ত্রী। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে বিভিন্ন সময়ে আরও প্রায় ৩ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে প্রাপ্ত একাধিক অডিও ও ভিডিও রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, এসআই নেয়ামত উল্লাহ মামলার সংবেদনশীল নথিপত্র ও জব্দকৃত আলামত আসামির স্ত্রীর কাছে পাচার করেছেন। এমনকি আসামির স্ত্রীকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়ে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার বিষয়টিও ফোনালাপে স্পষ্ট হয়েছে।
এ ছাড়া ঘুষ ও অনৈতিকতার অভিযোগ ধামাচাপা দিতে এবং সহানুভূতি অর্জনের জন্য ওই পুলিশ কর্মকর্তা নানা ফন্দি আঁটেন। নিজেকে সৎ প্রমাণ করতে মসজিদে বসে পবিত্র কুরআন স্পর্শ করে ভিডিও পাঠানোর প্রমাণও মিলেছে।
এক ফোনালাপে এসআই নেয়ামতকে শামীমের স্ত্রী সুমাইয়া সাথীকে বলতে শোনা যায়, ‘আমি তো স্যারদের সঙ্গে সর্বোচ্চটা চেষ্টা করতেছি, সে যেন অন্য কোনো মামলায় না পড়ে।’ অপর এক ভয়েস রেকর্ডে তিনি বলেন, ‘আমি আপনাদের কোন কথাটা রাখি নাই? ফোন সাথে সাথে রিসিভ করেছি, অবর্তমানেও খবরাখবর রেখেছি।’
এদিকে গ্রেপ্তার শামীমের অটো গ্যারেজের চাবি ও জব্দ মালামাল এসআই নেয়ামতের হেফাজতে থাকলেও ছয় দফায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল চুরি হয়ে যায়। এই চুরির সঙ্গে বহিষ্কৃত এক ছাত্রদল নেতার লোকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এসআই নেয়ামত অভিযুক্ত ছাত্রদল নেতার পক্ষ নেন বলে অভিযোগ রয়েছে। পরে ফোনালাপে কৌশল বদলে ছাত্রদল নেতার বিরুদ্ধে নতুন মামলা করতে আসামির স্ত্রীকে চাপ দেন তিনি। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন