কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।। ===============কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ ৩ আগস্ট ২০২৬ রাত ১০টা ৫৫ মিনিটে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-গামী লেনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় একটি পুরাতন TATA কোম্পানির প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশকে দেখে গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. উজ্জল মিয়া (৩০) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় বসবাস করেন।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২২-৯৫৫৭ নম্বরের একটি প্রাইভেটকার এবং একটি পুরাতন ViVO স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন