হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শের আলী ফাউন্ডেশনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন। গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান মাসুদ, লাইজু রেঞ্জুমা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলার শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের হাতে জন্য ব্যাট, বল, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ও অনলাইনভিত্তিক বিনোদনের প্রতি বেশি ঝুঁকে পড়ায় মাঠমুখী খেলাধুলার আগ্রহ কমে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, দলগত চেতনা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন