পিকআপ চালক ইব্রাহীম হত্যা মামলার আসামী গ্রেফতার

সিটিভি নিউজ।। প্রেস রিলিজ ।।
কুমিল্লার বুড়িচংয়ের ভাড়া বাসায় পিকআপ চালক ইব্রাহীম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার’’
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১২ জুলাই ২০২৬ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নীমসার বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোঃ ইব্রাহীম (৩০) নামক একজন পিকআপ চালক এর মৃতদেহ উদ্ধার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম পেশায় একজন পিকআপ চালক। তিনি দ্বিতীয় স্ত্রী নিয়ে গত ৫/৬ মাস পূর্ব থেকে উক্ত বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ভিকটিমের গ্রামের বাড়ীতে বাবা মায়ের সাথে তার ১ম স্ত্রী সন্তান সহ বসবাস করত। ভিকটিম ২য় বিবাহ করার পরও ১ম স্ত্রী সন্তানদের ভরন পোষণ বাবদ টাকা দিত। ১ম স্ত্রীকে ভরন পোষণের টাকা দেওয়া নিয়ে ভিকটিমের সাথে তার ২য় স্ত্রীর সাথে মনোমালিন্য সহ ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২৬ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার পর হতে ১২/০৭/২০২৬ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় ভিকটিমের ২য় স্ত্রী রেহেনা আক্তার (২৮) অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় ভিকটিম ইব্রাহীম’কে তার ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যার পর ভিকটিমের মৃতদেহ রুমের সিলং ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা মামলা দয়ের করেন, যার মামলা নং-১৬, তারিখ-১৪/০৭/২০২৬ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০২/০৮/২০২৬ ইং তারিখ ১৬.৪০ ঘটিকায় র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-৯ সিপিসি-৩ সুনানামগঞ্জ এর একটি যৌথ বিশেষ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানাধীন সুরমা ইউনিয়নের দাবারগাও সাকিনস্থ জনৈক ফজিজুল ইসলাম এর বসত বাড়ি হতে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত ভিকটিমের ২য় স্ত্রী এজাহারনামীয় প্রধান আসামী রেহেনা আক্তার (২৮), পিতা- তোফাজ্জল, মাতা- মমতাজ, সাং- আড়াইওড়া (ভোলানগর), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন= সংবাদ প্রকাশঃ ০৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন